শনিবার, ২৩ মে, ২০২০

চুক্তি

বাঘ করল রাগ
সিংহ করল গোসা
বনের পশু প্রজাকুল
তাদের মরন দশা
বাঘ বলে আমি রাজা
ভোট দিছে সবে
আমার হুকুম থাকবে বহাল
মানতে সবার হবে।
সিংহ বলে আমার বাবা
ছিল রাজা তুই বেটা কেরে ?
গদি ছাড় রাজাকার
নইলে নেব কেড়ে।

বাঘ বলে এসো গোঘ
সংসদে যাই চলে
সবাই শুনবে সবাই মানবে
ওখানে যাই বলে।
গোঘ বলে গুল্লি মারি সংসদ
কথা দিতে হবে
আমার কথায় নির্বাচনী
কেয়ার টেকার হবে।

একবার তুই একবার আমি
এই হোক এক চুক্তি
পরামর্শে করব কাম
আসবে দুয়ের মুক্তি।
বিরোধী দলের তরবারি
সরকারি দলের ঢাল
মার ফিরাও চালাও চলুক
বছর পাঁচেক কাল।

পাতি নেতা

আতি পাতি নেতার দল
গরিব মারার কোঁচ কল
রিলিফ মাল এলে পরে
সব তারা তোলে ঘরে
গরিব লোক চাইতে গেলে
জুতা মারে গালে গালে
নালিশ করলে বিচার নাই
দেশ ছেড়ে চল যাই। 

প্রতিরোধ গড়

হুকুম দিল নেতা
জড় কর খেতা
লাগিয়ে আগুন
মন্ত্রি খাবে ভর্তা 
পোড়া দাও বাগুন।

হুকুম দেওয়ার আগে
সবাই কাজে লাগে
কেড়ে আনল গরিবের
শীতের সম্বল খেতা
হুকুম দিল নেতা।

এই যদি হয় বেপার
গরিব লোক দেখার
কাজটি নয় একার। 

শিশু ছড়া

টগা ভাই টগা ভাই
একটা বড়ই দে,
এত কইরা কইছি আমি
মানা করল কে ?

তুই খা গা পাকা মিঠা
আমার মানা নাই,
তবে কেন দেনা বড়ই
মজা করে খাই।

তোর মত থাকলে পাখা
উড়ে বসতাম ডালে,
দুটা ছিড়ে একটা ফেলে
একটা দিতাম গালে।

কৃপনতা ভাল নয়
কইছে দাদা ভাই,
তুই কি তা ভুলে গেলি
তোর কি দাদা নাই।

মানসী

ঘন কাল অমানিশার আলো
তোমা বিনে আর যে লাগেনা ভাল
এসে ধরা দাও বাহু বন্ধনে

পাপী তাপী নিঃস্ব ধরনী তল
তুমিই আমার একমাত্র সম্বল
ধন্য কর পুন্য কর অধর চুম্বনে

হুর পরী গেল মান সব
স্থান কর অন্তরে মম
তৃসাতুর বুক
বিলাও প্রেমের মদিরা
তুমি বিনা এ রাজ্যে আর
নাহি কোন ক্ষুদ্র অধিকার। 

মুক্তি শপথ

বিদ্রোহ করে মন
সাথে নিয়ে জনগন
ছিড়ে ফেনিল ওর বুক
শীতল করি তাপিত প্রাণ
সব দুঃখ হোক ¤øান
ধরনীতে শান্তি আসুক।

সরল নিরীহ মানুষ
পুড়ে যেন ঘুটে তুষ
প্রতিবাদ হীন
এমন ভাবে পলে পলে
শোষনের যাতাকলে
পিষ্ট  হবে কতদিন ?

ওরা তো নিঃস্ব বোবা
দুর্বল হাবা গোবা
কোথা তার মুক্তি
প্রতিরোধ গড়ার বল
সব গেছে রনা ভুল
বাহুতে ক্ষীন শক্তি।

ওরা শুধু মনে করে
জন্ম যেন মরার তরে
নয় যেন অন্য কোন কিছু
যেদিন আসবে মরন
নির্দিধায় করবে বরন
কেহ আগে কেহ পিছু।

শোন বলি ওরে নিঃস্ব
তোদের তরেও নিখিল
ওরা তো ড্রেনের ময়লা
ওদের মন মসিলিপ্ত
বাঁধ পেলে হয় ক্ষিপ্ত
ওরা তো ভাগাড়ের কয়লা।

মার গুর্জ ফেল ভেঙ্গে
ভাগ্য সূর্য উঠুক রেঙ্গে
শপথ এই কর
আসে যদি আসুক মরন
হাসি মুখে করব বরন
ভাগ্য সূর্য আসিবে সত্বর।

ওরে মূর্খ ওরে মূঢ়
মুক্তি মন্ত্র রহস্য গৃঢ়
সবই তোদের হাতে
ফুটুক এটম বোমা
ধেয়ে আসুক মৃত্যু যম
বাঁচার তরে মর
এই পথেই তোরা ফির
সফলতা পেয়েছে বীর
তোরা নহ ক্ষুদ্রতর। 

আধিপত্যবাদ

আমি আবার যুদ্ধ করব
আবার অস্ত্র নেব হাতে
রাখব ওদের
যা হয় হবে তাতে
এজন্য কি যুদ্ধ করেছি
অস্ত্র নিয়েছি হাতে
চলতে পারিনা বউ বাচ্চা নিয়ে সাথে।
ছিনতাই চাঁদাবাজী লাশের পর লাশ
ক্ষুদায় কাতর বাঁচার তরে করে আশ পাশ
চাটার দল, তদবির পার্টি শুরছে ঘুর্নিপাকে
কেউবা খায় পোলাও কোর্ম কেউবা উপোষ থাকে
কেউবা থাকে পাঁচ তলায় কেউবা গাছের তলা
সুশিক্ষার সুযোগ কম, নিরাপদ নয় ঘর শালা
তেল চিকচিক নাদুস নদুস ভুড়ি
পরের হক করছে চুরি
তাই বেড়েছে ওটা
অস্ত্র ধরেছি শক্ত হাতে-ওটা ফেড়ে সব বার করব
লোম বাছতে কম্বল উজার হয় হোক
চৌদ্দ কোটির মধ্যে চার তাই ভাল
তবুও শান্তি আসবে শান্তি চাই
ওদের ধ্বংস চাই
সা¤্রাজ্যবাদ সম্প্রসারনবাদ
আধিপত্যবাদ।

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...