শনিবার, ২৩ মে, ২০২০

শিশু ছড়া

টগা ভাই টগা ভাই
একটা বড়ই দে,
এত কইরা কইছি আমি
মানা করল কে ?

তুই খা গা পাকা মিঠা
আমার মানা নাই,
তবে কেন দেনা বড়ই
মজা করে খাই।

তোর মত থাকলে পাখা
উড়ে বসতাম ডালে,
দুটা ছিড়ে একটা ফেলে
একটা দিতাম গালে।

কৃপনতা ভাল নয়
কইছে দাদা ভাই,
তুই কি তা ভুলে গেলি
তোর কি দাদা নাই।

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...