মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

“শোধ কর”

 পহেলা মে এলো

অধিকার নিয়ে,
শ্রমিকের পাওনা টাকা
দাও তাকে দিয়ে।

আজ হতে মহাজন,
কর এই পণ—
মজুরের লেনা-দেনা
মারবে না কখনো।

কাজ করে ঘাম ঝরে,
তবু পায় কম দাম,
ওরাই গড়েছে এই
দুনিয়া তামাম।

যারা যুগ ধরে খেয়েছে
শ্রমিকের ভাত,
এবার এসে বাধা পাবে—
ভেঙে যাবে হাত-দাঁত।

শোষক তাই সাবধান,
আর নয় ফাঁকি,
ওদের চাওয়া শোধ করো,
যদি থাকে বাকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...