শনিবার, ২৩ মে, ২০২০

পাতি নেতা

আতি পাতি নেতার দল
গরিব মারার কোঁচ কল
রিলিফ মাল এলে পরে
সব তারা তোলে ঘরে
গরিব লোক চাইতে গেলে
জুতা মারে গালে গালে
নালিশ করলে বিচার নাই
দেশ ছেড়ে চল যাই। 

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...