রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

কাড়াকাড়ি

কাড়াকাড়ি

দেশটা গেল রসাতলে
রেগে কয় ৰ্যাপা বুড়ি
গদি নিয়ে কাড়া কাড়ি
করছে দুই হদ্দ ছুড়ি৷

দেনা তোরা গদি ছেড়ে
হোক না দেশে নির্বাচন
তখন কেড়া মর্দের বেটি
বুঝে নেবে জনগন৷

গন মানুষের খবর নাই
ভাষন ভরা গালা গাল
দেশটা গেল জাহান্নামে
ভাল লোকের হাড়ির হাল৷

গুল মারা নেতা নেত্রীর
কথা শুনে বাঁচিনা
গাল ভরা ভাষন শুনে
এখন আর নাচিনা৷

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...