শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

মে দিবসের কচড়া



মোঃ নূর ইসলাম মাষ্টার

তোমার দাবীর কাছে আমি পরাজিত
পরাজিত ১৮৮৬ সাল থেকে
আমেরিকার হে শহরে তোমার আমার যেদিন যুদ্ধ হয়
তুমি মরেও বেঁচে আছ আমি জীবনমৃত
কি হারামখোরের দল নাম পর্যš— নেয় না
অথচ তুমি অমর অব্যয়
যত যাবে দিন ততই উজ্বল হতে উজ্বলতর হবে তুমি
তুমি আছ তুমি থাকবে অনাদি অনš—কাল
তোমাকে কেউ দমাতে পারবে না
তোমার পাওনা কড়ায় গন্ডায় মেটাতে হবে
কায়েম হবে শ্রমিক রাজ কৃষক রাজ
আমার হাড়ের উপর দূর্বাদলের নৃত্য যেদিন জলকেলি করবে
হাতুড়ি পেটাবে মেহনতি মানুষেরা পুরাতন ঋণে

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...