শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬

তেল

তেলের মাথায় ঢাল তেল
দেখতে পাবে মজার খেল
রাত দেখবা দিনের বেলা
সত্য হবে মিথ্যা খাড়া
ঠিক মত তেল দিলে
সব কষা হয় ঢিলে
তেল দিলে গাড়ি চলে
তেলে বোবায় কথা বলে ৷

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...