শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

Rupushe Ga

রূপসী গাঁ

রূপসী গাঁয়ে গাছের ছায়ে
চাষীদের ঘর
চির সুখ নাহি দুখ
কাটায় বছর৷
কেউ কাকে চাচা ডাকে
কেউ ডাকে ভাই
মিলে মিশে বাস করে
বাসিন্দা সবাই
অতি কাছে নদী আছে
এলংজানী নাম
চৈত্র মাসে বালু হাসে
বুকট তামাম৷
ঈদ এলে সবে মিলে
আনন্দে মাতে
বড় ছোট উচু খাটো
ভেদ নাই তাতে৷
মাঠ ভরা ধান গলা ভরা গান
গাছ ভরা ফল
মধু মাস এল আম জাম দোলে
রসে টলমল৷
মাঠে পড়ে কাজ করে
কৃষকের দল
ঘরে আসে গোলা ভরে
সোনার ফসল৷

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...