বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

কি যে করি

কি যে করি ছাই পাশ
লিখি কবিতা
লজেন্স কিনে মুখে দেই
তাও লাগে তিতা
গান শুনি ভাল সুর
কানে বাজে বিষ
এটা ওটা শত ভাবি
মন নিরুদ্দেশ
চুপ করে শুই খাটে
নরম হয়েও শক্ত
বালিশটা ছুড়ে ফেলি
গরম হয় রক্ত
পাশ দিয়ে বেড়াল যায়
মনে হয় মারি ল্যাং
ঝুকি দিয়ে উকি মারি
ধরে বসে বাম ঠ্যাং।

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...