মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

উত্তর আছে চোখের জলে

আমার আদরের নাতনি প্রেতনী ঝাপ দিয়ে কোলে
দাড়িতে হাত দিয়ে বলে - দাদু তোমার দাড়ি,
তোমার চুল পাকলো কেন ?
বুড়ো হয়েছি তাই। বুড়ো হলে চুল দাড়ি পাকে
আরও বলতে গিয়ে চুপ হয়ে গেলাম
হা বুড়ো হলে চোখে কম দেখে - আমিও কম দেখি
দাঁত পড়ে যায় - আমারও পড়েছে।
সবচে যেটা বলা হয়নি
বলতেও পারবনা - ও তাও বুঝবে না
তা হল যৌবন।
যৌবনে সবকিছু রঙ্গিন দেখতাম
কালো মেয়েকেও অপূর্ব সুন্দরী মনে হত।
আর আজ ? চিত্ত হরিনীও মনে ধরে না
নাতি ভাই বলে পাশ কাটিয়ে গন্তব্যে যাই।
মুখের ¯^াদ চলে গেছে, মনের ¯^াদ উড়ে গেছে
গোরস্থান দিয়ে হেঁটে গেলে মনে হয়
এইতো আমার শেষ আশ্রয় স্থল
এখানে থাকব - অনাদি অনন্তকাল
যার শুরু আছে শেষ নেই।

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...