শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

গ্রামে

ভাই বোন সবে মিলে
মন্দ হয় না গ্রামে গেলে
সেথাকার লোক গুলো
খুব ভালো আপন ভুলো
জানে না ছলা কলা
ভাল বাসে সোজা বলা
মোটা ভাত মোটা কাপড়
সুখে বাস কাটায় প্রহর
মাঠে ফলায় সোনার ধান
গলায় শোভে পল্লী গান
ছেলে মেয়ে নদীর জলে
মাতা মাতি খেলে মিলে
বার মাসে তের ফল
খায় দায় বিলায় সকল
জটিলতা কুটিলতা
নাই কোন দুর্বলতা ৷

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...