শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

লুকোচুরি

এই রোদ এই বৃষ্টি লুকোচুরি খেলা
আকাশের পানে চেয়ে কাটে সারা বেলা
এই গড়ল এই ভাঙ্গল মেঘের পাহাড়
বাতাশ হাল ধরে ইঞ্চিন তাহার
ভিন দেশ পাড়ি দিয়ে এলো এই আকাশে
এই এলো এই যাবে ভাসে মেঘ বাতাসে
সমদ্দুর উড়িয়ে দিল নিলিময় গায়
পাড়ি দিয়ে চলে যাবে দূর অজানায়

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...