বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

টিকটিকি


টিকটিকি 
মোঃ নূরুল ইসলাম মাষ্টার
০৮/০৬/০৭

লিকলিকে টিকটিকি
ঘুরে ফিরে দেয়ালে
পোকা পেলে খায় গিলে
হাঁটে উঁচু দেয়ালে
চার পায়ে আসে যায়
পড়ে নাকো মাটিতে
কি সে জানে তার টানে
দৌড় ধাব হাঁটিতে
ছোঁয়া পেলে লেজ ফেলে
আড়ালে ঢুকে যায়
কী এক ছুত অদ্ভুত
বাস করে দুনিয়ায়৷

“শোধ কর”

  পহেলা মে এলো অধিকার নিয়ে, শ্রমিকের পাওনা টাকা দাও তাকে দিয়ে। আজ হতে মহাজন, কর এই পণ— মজুরের লেনা-দেনা মারবে না কখনো। কাজ করে ঘাম ঝরে, তবু ...