মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

গোরস্থানের বিছানা ভাল

আমার নাকি সারের অভাব হয়েছে
কোথায় কোথায় হয়েছে
তাও ব্যবস্থাপত্রে উল্লেখ আছে।
এক নম্বরে - মাথায়।
যাতে আর আজ কিছুই ধরে না
দুই নম্বরে - বুকে। যাতে
কলকব্জা কোনটা জং ধরে, কোনটা একদম শেষ
কোনটা কয়েক বছর চলবে তারপর পুরো সেট
বদলাতে হবে- নইলে গোরস্থানে
মাটি খুড়ে পুতে ফেলতে হবে।
অন্যের দেহে সংক্রামিত হতে পারে।
নতুন কৃষিবিদ আমার দেহ জমিন একদম
গুড ফর নাথিং বলে আখ্যা দিয়ে শেষ
পুরনো এক বুড়ো, গোছের বল্লে -
না হে ছোকড়া এক কালে ও জমিনে
আউস আমন দুই-ই ফলতো ভাল। এখন উষর
দেখতো কিছু, সার দিয়ে আবাদ চলে কিনা
তবে ওদের ব্যবস্থা পত্র বাতিল করেছি
গোরস্থানে যাবো। সময়ের ফের মাত্র।